সুনামগঞ্জ থেকে ভারতীয় পাতারবিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৮ ফেব্রুয়ারি) গৌরারং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, আব্দুল বাছির (৪২)। সে সুনামগঞ্জ সদর থানার হোসেনপুর গ্রামের মৃত আকবর আলী পুত্র।

র‌্যাব জানায়, রবিবার সকাল পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন গৌরারং ইউপির ইনাতনগর গ্রামস্থ মাহমুদ আলী এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৬২ হাজার পিছ ভারতীয় পাতার বিড়ি জব্দসহ মাদক ব্যবসায়ী আব্দুল বাছিরকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৮