ঢাকা সিলেট মহাসড়কের সিলেটের রশীদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতধ ওসমানীনগরের তিন জননের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আছর সিলেট নগরীর ফাজিলচিশত এলাকার বাসিন্দা প্রখ্যাত প্যাথলজিস্ট অধ্যাপক ডা. আমজাদ হোসেনের ছেলে রুমেল জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী সিলেট নগরের উইমেন্স মেডিকেল কলেজে কর্মরত তাদের দুই কন্যা শিশুর জনক ডা. রুমেল এর জানাজা শেষে মানিক পীর (রহ.) কবরস্থানে দাফন করা হয় ও ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মিটাভরাং গ্রামের এনা পরিবহনের সুপারভাইজায় সালমান খানের জানাযা নামাজ বিকাল ৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়, জানাযা নামাজ শেষে পঞ্চায়েতী কবর স্থানে তাকে দাফন করা হয়।
অন্য দুজন ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ধরখা গ্রামের বাসিন্দা এনা পরিবহনের ড্রাইভার মন্জুর আহমদ ও হেলপার জাহাঙ্গীর আলম এর জানাযা নামাজ রাত ৯ ঘটিকার সময় শেরপুর আওরঙ্গপুর টাইটেল মাদ্রাসা প্রাঙ্গনে আদায় শেষে ধরখা পঞ্চায়েতি কবর স্থানে পাশাপাশি দুটি কবরে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে হাজরো মুসল্লি অংশ নেন।
নিহত এনা পরিবহনের ড্রাইভার মন্জুর আহমদ পিতৃহীন মায়ের একমাত্র ছেলে দুটি অবুঝ সন্তানের জনক।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরের অদূরবর্তী ব্রিজের কাছে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন। এনা পরিবহন ঢাকার উদ্দেশ্য সিলেট টার্মিনাল থেকে আর লন্ডন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে আসছিলো।
ভয়াবহ এ দুর্ঘটনায নিহতদের মধ্যে কয়েজন হচ্ছেন- সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের চালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), সুপারভাইজার ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মিঠাভরাং গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর আলম (২৪), লন্ডন এক্সপ্রেসের চালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার রুহুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা কলেজছাত্র নাদিম আহমদ সাগর (১৯), সিলেট নগরের আখালিয়া নায়াবাজার এলাকা শাহ কামাল (৪৫) ও ছাতক উপজেলার বাউয়ালী গ্রামের মফিজ আলীর মেয়ে রহিমা খাতুন (৩)।