স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষাপ্রতিষ্টান খোলে দেয়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতদের প্রতিবাদে সিলেটের রাজপথে নেমেছেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দেলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে তারা। এসময় বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যনার ফেষ্টুন প্রদর্শন করে তাদের দাবী উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যেখানে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক সভা থেকে শুরু করে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্টিত হচ্ছে সেখানে শিক্ষাপ্রতিষ্টান বন্ধ রেখে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করার পায়তারা হচ্ছে। বক্তারা অভিলম্বে সকল শিক্ষা প্রতিষ্টান খোলে দেয়া না হলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দেলনের হুমকি দেন।

সাধারণ শিক্ষার্থীদের অয়োজনে এ মানববন্ধনে সিলেটের বিভিন্ন সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।