সুনামগঞ্জে ৪টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তাদেরকে এই টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার সকাল ১১ টা হতে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মোঃআব্দুল্লাহ্ (মোঃ শফিকুল ইসলামসহ কারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ) এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানার চেচানবাজার এলাকায় একটি মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল দ্রব্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে আব্দুল হাই এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ৬ হাজার টাকা, সাদিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও আরএস ফার্মেসীকে ২ হাজার টাকাসহ সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪