হবিগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, মো: রুহুল আমিন (৩২)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের হাছন আহম্মদের পুত্র।
র্যাব-৯’র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার তেমুনিয়া বিশ^রোড মুক্তিযোদ্ধা চত্তর এর উত্তর পাশের্^ ঢাকা টু সিলেট হাইওয়ে রোডের বাইতুন নূর জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হতে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো: রুহুল আমিনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪
