সিলেট নগরীর খাসদবীর ও ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে ইয়াব ও দেশীয় তৈরী চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট এয়ারপোর্ট থানার লাক্কারতুরা চা বাগানের মৃত দুধষ্ঠি দাশের পুত্র মিন্টু দাশ (৫০) ও সিলেট জেলার জকিগঞ্জ থানার লক্ষীরায়ের চক গ্রামের মৃত নিপেন্দ্র দেবনাথের পুত্র বিপ্লব দেবনাথ (২০)।
র্যাব জানায়, সোমবার বিকেল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃতে একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানার খাসদবীর এলাকায় অভিযান চালিয়ে ৫৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী মিন্টু দাশকে গ্রেফতার করে।
এদিকে র্যাব-৯’র অপর একটি দল একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম, লেঃ কমাঃ সিঞ্চন আহামেদ এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃতে ¡একটি আভিযানিক দল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৭৭ পিস ইয়াবা উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী বিপ্লব দেবনাথকে গ্রেফতার করে।
উদ্ধার ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৩
