সিলেটের গোয়াইনঘাট এলাকায় ৫টি ব্যবসা-প্রতিষ্ঠানকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
র্যাব জানায়, সোমাবার বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং মোহাম্মদ এমরান হোসাইন (পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর,সিলেট) এর নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নুরুল আমিন, আমিন ট্রেডার্সকে ২ লক্ষ টাকা, মোঃ জাকির হোসেন, মেসার্স জাকির ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, মোঃ চেরাগ আলী ২০ হাজার টাকা, আজির উদ্দিন, হক স্টোরকে ১০ হাজার টাকা ও আমিনুর রহমানকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৩
