সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুক না পেয়ে স্ত্রীর উপর পাষণ্ড স্বামীর পাশবিক নির্যাতনে গর্ভপাত নষ্ট। ২০ ফেব্রুয়ারী স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে স্বামী জিলু মিয়া সাশুরী গুলবাহার ভাসুর শওকত দেবর ইকবাল মিয়া ও ননদ রুকসানাকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন ।
অভিযোগে প্রকাশ প্রায় ৩ বছর পূর্বে উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্ৰামের আব্দুল গণির ছেলে জিলু মিয়ার সাথে মিরপুর গ্ৰামের আছকির খাঁনের মেয়ে হালিমা বেগম এর রেজিষ্ট্রার কাবিন মূলে বিবাহ হয় । বিয়ের পর থেকে জানতে পারলাম বিবাদী জিলু মিয়া একজন যৌতুক লোভী চরিত্রের লোক।অপরাপর বিবাদীগণ অত্যন্ত উগ্ৰ, দাঙ্গাবাজ প্রকৃতির,পরসম্পদ লোভী চরিত্রের কলহপ্রিয় লোক। বাদীনি হালিমা বেগম অভিযোগে উল্লেখ করেন, বিবাহের পর হইতে সকল বিবাদীগণ শলা পরামর্শক্রমে একজুট হইয়া আমার নিকট টাকা পয়সা চাহিয়া আমাকে নানাভাবে অত্যাচার নির্যাতন করিতে থাকে।
বিবাদীদের সকল প্রকার নির্যাতন নিরবে সহ্য করিয়াছি। বিবাদী জিলু মিয়ার ঐরষজাত দেয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং বর্তমানে তার স্ত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। বাদীনি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বিবাহ একবারি হয় ভাবিয়া তার স্বামী জিলু মিয়াকে তার পিতার নিকট হইতে ইতিপূর্বে দুই লক্ষ ৫০ হাজার টাকা আনিয়া দিয়াছে। এতেও জিলু মিয়া সন্তূষ্ট না তাকিয়া অন্যান্য বিবাদীদের যোগসাজশে ও কুপ্ররোচনায় গত ১৭ ফেব্রুয়ারী সকাল ৯ টায় বাদীনিকে বলে, তোর বাবার নিকট হইতে আমাকে আর ও ১ লক্ষ ৫০ হাজার টাকা আনিয়া দে।তখন তার স্ত্রী অপারগতা স্বীকার করার সাথে সাথেই তার শাশুড়ি গুলবাহার বেগমের নির্দেশে বিবাদী জিলু শওকত ইকবাল রুকসানা হালিমা বেগমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি,লাথি মারিয়া ফোলা বেদনাদায়ক জখম করে।
একপর্যায়ে জিলু মিয়া চুলে ও কাপড়ে ধরিয়া মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি লাথি মারিয়া নীলা ফোলা জখম করে।জিলু মিয়া চুলের মুঠি ধরিয়া ঘরথেকে বাহির করিয়া দিয়া বলে তোর বাবার বাড়ি হইতে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়া আসলে তোকে নিয়া ঘর সংসার করিব নতুবা অন্যত্র বিবাহ করিব। হালিমা বেগম অভিযোগে আরো উল্লেখ করেন, বিবাদীদের মারপিটে আমার তলপেটে তীব্র ব্যথা সৃষ্টি হওয়াসহ প্রচুর রক্তকরন হয়। মোবাইলে ভিকটিমের পিতাকে তার উপর অমানুষিক নির্যাতনের বিবরণ জানালে,তখন তার পিতা আছকির খাঁন ভাই আব্দুল কাদির আহত ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া ভর্তি করেন এবং বিভিন্ন টেস্ট পরীক্ষা করান । চিকিৎসাকালীন সময় ডাক্তারের মাধ্যমে জানতে পারি যে, বিবাদীদের মারপিটের কারণে আমার গর্ভস্ত সন্তান নষ্ট হয়ে গিয়াছে। পরে ছাড়পত্র নিয়া আমার পিত্রালয়ে থাকিয়া চিকিৎসা করাইথেছি এবং ঘটনার বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করিয়াছি ।