সিলেটের শাহপরানে ২টি Electric Detonator উদ্ধার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে এসএমপি সিলেটের শাহপরাণ থানার পীরেরবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি Electric Detonator উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসহ শাহপরাণ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯