হবিগঞ্জের শায়েস্তগঞ্জে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়

আটককৃতরা হচ্ছে, শায়েস্তাগঞ্জ থানার লেনজাপাড়ার মৃত সুনর আলীর পুত্র মো: জাহিদ মিয়া (৩০), একই থানার দাউদনগর গ্রামের মৃত নাছির মিয়ার পুত্র মো: বাবলু মিয়া (২৬), সুদিয়াকলা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র মো: চাঁন মিয়া (৩২) ও একই থানার দাউদনগরের মো: মাজত আলীর পুত্র মো: শাহিন মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থানার লেনজাপাড়াএলাকা থেকে জুয়াড়ী মোঃ জাহিদ মিয়া, মোঃ বাবলু মিয়া মোঃ চাঁন ও মোঃ শাহিন মিয়াকে আটক করে। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার নগদ ২ হাজার ৩৫০ টাকা, জুয়া খেলার তাস ১ বাল্ডিল, মোমবাতী ২টি ও ৩টি মোবাইল উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯