সিলেটের কানাইঘাট ও গোয়াইনঘাট থেকে ইয়াবা ও হিরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাতে ও শনিবার (১৩ ফেব্রুয়ারী) ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটে গোলাপগঞ্জ থানার গোলাপনগর গ্রামের মৃত তৈর উদ্দিনের পুত্র আফতাব আলী (৬৫) ও সিলেটের কানাইঘাট থানার সুরাইঘাট সনাতনপঞ্জির মো: জমশেদ আলীর পুত্র মো: জমির আলী (৩৫)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে শনিবার দুপুরে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওববাই।

র‌্যাব জানায়, শনিবার ভোররাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে সিলেটের কানাইঘাট থানার নয়াতালুক এলাকায় অভিযান চালিয়ে ৯০০ গ্রাম হেরোইন ও ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: জমির আলীকে গ্রেফতার করে।

এদিকে শুক্রবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতি. পুলিশ সুপার মো.সামিউল আলম এর নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাট থানার হাটগ্রাম টিলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আফতাব আলীকে গ্রেফতার করে।

 

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৩