কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েত পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে রিডিউ হলে গভর্নর জেনারেলের বিরুদ্ধে তার কর্মচারীরা কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ করেছিলেন।
গত বুধবার জুলি পায়েতের সাথে কথোপকথনের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জুলি পায়েতকে পদত্যাগ করতে বলেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, তিনি জুলি পায়েতের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
জাস্টিন ট্রুডো আরও বলেন, কানাডার চিফ জাস্টিস রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন ভিত্তিতে কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করবেন।
