ফের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ লুকে দেখা গেল বলিউড তারকা অক্ষয় কুমারকে। শনিবার টুইটারে প্রকাশ করলেন ‘বচ্চন পাণ্ডে’ ছবির লুক। ক্যাপশনে অক্ষয় জানিয়েছেন ছবি মুক্তির তারিখও।

ছবিতে অক্ষয়কে গাল ভরতি কাঁচাপাকা দাড়ি, নষ্ট একটি চোখ নিয়ে তীক্ষ্ণ চাহনি, মাথায় বাঁধা পট্টি, গলায় একগুচ্ছ হার পরা অবস্থায় দেখা গেছে। ২০২০ সালের বড়দিনে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও অক্ষয় কুমার ‘বচ্চন পাণ্ডে’ ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু আমির খানের অনুরোধে এই ছবি মুক্তির দিন পরিবর্তন করতে রাজি হন তারা।

টুইটারে এই খবর জানিয়ে অক্ষয় ও সাজিদকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আমির খান। আর ঠিক তারপরই নিজের নতুন লুক টুইট করেন অক্ষয়। আমিরের টুইট রিটুইট করে অক্ষয় লিখেছেন, ‘এটা তো যে কোনও সময়ই হতে পারে আমির। আমরা সবাই তো এখানে বন্ধু।’

২০২২ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘বচ্চন পাণ্ডে’, টুইটারে সে খবরও জানিয়েছের অক্ষয়।