ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে সোমবার (২৩ জানুয়ারি) নেতাজি সুভাষ চন্দ্র বোসের একটি প্রতিকৃতি উন্মোচন করেন। এই প্রতিকৃতি আসলে নেতাজির নাকি চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘গুমনামি বাবা’ চলচ্চিত্রের মুখ্য অভিনেতা টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য মহুয়া মিত্র একটি টুইট করে বিষয়টি সামনে এনেছেন। এরপরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়টি ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টি পরিষ্কার করেছেন পরিচালক সৃজিত মুখার্জি। তিনি সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় নেতাজির মূল ছবিটি শেয়ার করে জানান সেই ছবিটি দেখেই রাষ্ট্রপতি ভবনে ছবি আঁকা হয়েছে। যদি নেতাজির ছবির সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনও মিল থেকে থাকে তাহলে সেটা কৃতিত্ব মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর।

এই নিয়ে মুখ খুলেছে বিজেপি। বিজেপি সূত্রে জানা গেছে, পরিবারের তরফে দেওয়া ছবি দিয়েই রাষ্ট্রপতি ভবনের ছবিটি এঁকেছেন শিল্পী পরেশ মাইতি।