জনশুমারী-২০২১ বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজারে জনশুমারি গৃহ গণনা ২০২১ নিয়ে ২ দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জনশুমারি গৃহ গণনা ২০২১ নিয়ে ২দিনব্যাপি কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক নন্দী দে এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ। বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা,মাঠ কর্মীগন অংশ গ্রহণ করেছেন।
