সীমান্তে ভারতের সঙ্গে গোলাগুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, দেবা সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করে ভারতীয় সেনাবাহিনী বিনাউসকানিতে গুলি চালায়। পাকিস্তান পাল্টা উপযুক্ত জবাব দিলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে পাকিস্তানি এক সিপাহি নিহত হন। তার নাম নাবিল লিয়াকত (২৮)। সূত্র: ডন অনলাইন