সিলেটের শিল্প নগরীর খ্যাত ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে একটি নতুন হাই স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক গ্রামবাসীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী (রবিবার) রাতে মল্লিকপুর হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতবিনিয়ে অংশ নেন, মল্লিকপুর, পশ্চিম মল্লিকপুর, কুতুবপুর, গঙ্গাপুর, উজান গঙ্গাপুর,উত্তর ইসলামপুর, বাড়ুয়া এলাকার শত শত যুবক ও প্রবীনরা।

সভায় ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক রিয়াজ উদ্দীন ইসকা, হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা শওকত হোসেন শামিম, ইসলাম বাজারের প্রতিষ্ঠিতা আতিকুর রহমান মিঠু, ইউপি সদস্য আবুল কালাম,ইসন মিয়া, শামছুল শামায়েল, সমাজকর্মী রমজান আলী,শাওন হোসেন প্রমূখ।

সভায় উপস্থিত সকলে প্রস্তাব ও বাস্তবায়ন নিয়ে দীর্ঘ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৬ই জানুয়ারি সন্দ্যায় একই স্থানে আবারো বৈঠক করে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় স্কুল প্রতিষ্ঠার জন্য মল্লিকপুরের আতিকুর রহমান মিটু ৫০ হাজার, ইউপি সদস্য আবুল কালাম ৫০ হাজার টাকা এবং উত্তর ইসলামপুরের সেলিমুজ্জামান সেলিম ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।