বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নর পাতন গ্রামে, তিন শতাধিক শীতার্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন মালিক মহলের সত্ত্বাধিকারী ও আব্দুল করিম সোশ্যাল ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পৃষ্ঠপোষক আব্দুল করিম। গত শুক্রবার ( ১ জানুয়ারী) দুপুরে অসহায় মানুষের মাজে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পাতন গ্রামের প্রবিন মুরব্বি হারিছ উদ্দিন, আমির উদ্দিন হিরা,আয়নুল হক, সুমন আহমদ,জাকির হোসেন, নাবিল আশরাফ, কাওছার আহমদ প্রমুখ।

উল্লেখ্য, যে সমাজ সেবী আব্দুল করিম প্রতি বছর দুস্থ মানুষের মাজে খাদ্য বিতরণ ঘর বাড়ি নির্মান সহ বিভিন্ন ভাবে অসহায় মানুষ দের সহযোগীতা করে থাকেন।