সিলেট-৪ আসন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ দেশবাসীকে ইংরেজি নব্বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট শাহজাহান চৌধুরী।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন-প্রবাহমান স্রোতের মত বয়ে চলেছে আমাদের জীবন, এক এক করে জীবন থেকে খসে পড়ছে মূল্যবান একটি বছর। চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা তাই এই ছোট্ট জীবনকে বাজিয়ে দেখতে চাই, স্বপ্ন দেখি নতুন দিনের।

প্রত্যয়, আশা, ভালবাসা, আবেগ, অনুভূতি অভিমান, সংশয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাঁচতে হবে আমার, আপনার, আমাদের সবাইকে। ২০২০ সালে যা কিছু তিক্ততার ও গ্লানিকর তা থেকে শিক্ষা নেয় আর যা কিছুু অর্জন তা সামনে চলা পথ গতিময় করুক, এই শুভ কামনায়, সকলকে-২০২১ সালের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের সকলের জীবন।