বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার হিলালপুর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৪৩০০/- টাকা জব্দসহ পেশাদার মাদক কারবারি তাজুল ইসলাম (৪০)’কে আটক করে র‌্যাব-৯। আাসমি তাজুল মিয়া সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন পিল্লাকান্দি এলাকার ফখর উদ্দিন’র ছেলে। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বুধবার (৩০ ডিসেম্বর) সিলেট জেলার ওসমানীনগর থানার দয়ামীর এলাকা থেকে একটি প্রাইভেটকারের পিছনের সিটে রনিচ থেকে ২ চটের বস্তার ভিতর বিশেষ কৌশলে রাখা ৯টি নীল রঙের পলিথিন ব্যাগে মাদকদ্রব্য ২০ কেজি গাঁজা জব্দসহ মাদক কারবারি আলিনুর (৩৮)’কে আটক করে র‌্যাব। আটককৃত আলিনুর সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বড়কাফন এলাকার আলতাব আলী’র ছেলে। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, এসএমপি সিলেট জেলার জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকা থেকে ১টি বিদেশি রিভলবার, ১টি মোটরসাইকেলসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুমন মিয়া(৩০), পিতা- বাবুল মিয়া, সাং-নোয়াপাড়া, থানা- জালালাবাদ, এসএমপি সিলেট’কে গ্রেফতার করেন র‌্যাব। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অস্ত্র কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।