মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন কুবাজপুর নোয়াপাড়ায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি ২,০৩,০০০ পিস, ও ৫০,০০০ পিস বিকট শব্দ করে এমন বিষ্ফোরকসহ মাদক কারবারি রুকন উদ্দিন(৩৫), পিতা- মৃত কাঁচা মিয়া, সাং- কুবাজপুর, নোয়াপাড়া, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ’কে গ্রেফতার করেন র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর এলাকার জাদুকাটা নদীর তীরবর্তী বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৫৭৯০/- টাকা জব্দসহ মাদক কারবারি বিল্লাল হোসেন (৩৫), পিতা- মৃত আজিদ ও ২। নবীবুল ইসলাম@রফিক (৩৬), পিতা- মৃত ওলি মাহমুদ’কে আটক করে র‌্যাব। উভয় সাং- লাউড়ের গড়, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ। জব্দকৃত আলামতসহ মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন