রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় রাস্তা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
তবে ওই এলাকায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করতেন তিনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে দারুস সালাম বেড়িবাঁধ এলাকার রাস্তা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি অনেকটাই ভবঘুরে ছিলেন। তার শরীরে তেমন কোনো আঘাত নেই। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
