কেন্দ্র ঘোষিত কর্মসূচী সারাদেশে একযোগে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলা কমিটির এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বারী আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাশ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু লেইছ মোঃ সালেহ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বেতন বৈষম্য, পদের নাম পরিবর্তনসহ ৫ দফা দাবী উপস্থাপন করেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত দাবীনামাসহ স্মারকলিপি প্রদান করা হয়।