সোমবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ এর বারকোট এলাকা থেকে হত্যা চেষ্টা মামলার আসামি ১। মাসুম আহমদ(৪০) ও ২। সুমন মিয়া(৩০), উভয় পিতা- অজুু মিয়া, সাং- পশ্চিম বারকোট, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট’দ্বয়কে গ্রেফতার করেন র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকা থেকে ইয়াবা কারবারি (১) শিবলু আহমদ (২৭), পিতা- বতুল্লাহ মিয়া, সাং- কাজিরগাঁও ও আজির উদ্দিন (৫২), পিতা- মৃত ওয়াতির আলী, গ্রাম-নলকট, উভয় থানা- জালালাবাদ, এসএমপিসিলেট’দ্বয়কে গ্রেফতার করেন র‌্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, সিলেট জেলার কোম্পানীগঞ্জের পিয়ানগুল থেকে পেশাদার মাদক কারবারি জসিম উদ্দিন (২৭), পিতা- জৈন উদ্দিন, সাং- দরাকুল, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট’কে গ্রেফতার করে তার হেফাজত থেকে ইয়াবা ২৬০ পিস জব্দ করেন র‌্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।