রবিবার (২৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত চোর ও একাধিক চুরি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছায়েদ (২৫), পিতা- মনফর আলী, সাং- আলীনগর, থানা- জালালাবাদ, এসএমপি সিলেট’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।