সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন শুকারপুর এলাকা থেকে ১ জন পেশাদার চোরাকারবারি সোহেল আহম্মদ (২৫), পিতা- আহম্মদ আলী, সাং- শুকানপুর, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট’কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ৩,৭৮,০০০ (তিন লক্ষ আটাত্তর হাজার) শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ করে র‌্যাব-৯। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করেছে।

এদিকে, সুনামগঞ্জ সদর থানাধীন কালিপুর ওয়েজখালীতে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও ১টি মোবাইলসহ ইয়াবা কারবারি মোঃ জাহাঙ্গীর আলাম(২৬), পিতা- রাশেদ হোসেন, সাং- কালিপুর, থানা- সদর, জেলা- সুনামগঞ্জ’কে আটক করে র‌্যাব। জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর বাস স্টেশনে অভিযান পরিচালনা করে নিখোঁজ হওয়া মোঃ শফিকুর রহমান(২১), পিতা- মাওলানা সুলায়মান মিয়া, সাং- হরিতলা, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ’কে উদ্ধার করে র‌্যাব-৯। উদ্ধারকৃত ভিকটিম’কে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় জিডি নং-১০৬২, তারিখ ২০/১২/২০২০ইং মূলে হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।