ওমান নিষেধাজ্ঞা দেয়ায় দেশটির সঙ্গে আগামী এক সপ্তাহ বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার।

তিনি বলেন, বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীগণকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।