রাজধানীর মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার পাশে কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টা ১৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি নিয়ন্ত্রণ কক্ষের এই কর্মকর্তা।
এর আগে গেল ২৭ নভেম্বর দিনগত রাতে মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়ার বস্তিতে ভয়াবহ আগুনে বহু ক্ষয়ক্ষতি হয়।
