শনিবার (১৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর কোতোয়ালি থানায় অভিযান পরিচালনা করে ৩ বছর ১ মাসের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/-টাকা অর্থদন্ডের সাজার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলহক (৩৯), পিতা- মৃত আব্দুর রব, সাং- রায়নগর, থানা- কোতোয়ালি, এসএমপি সিলেট’কে গ্রেফতার করেন র‌্যাব-২। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্যে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানার জৈন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা-৪০০ গ্রাম জব্দসহ মাদক কারবারি শাহীন মিয়া (৫০), পিতা- মৃত কাশেম মিয়া, সাং- জৈন্তাপুর, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি-সিলেট’কে গেফতার করেন র‌্যাব। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কানবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জ জেলার মাধবপুরের পশ্চিম মাধবপুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি আলী আকবর(৪৬) পিতা- মৃত দিলার আলী, সাং- পশ্চিম মাধবপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করেন র‌্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, হবিগঞ্জ জেলার মাধবপুরের নয়াপাড়া এলাকা থেকে ৯০৪পিস ইয়াবা বিক্রির নগদ ৫৬৫৮৫ টাকা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দসহ মাদক কারবারি (১) রতন মিয়া(৩২), পিতা- মৃত জারু মিয়া, সাং- মধ্যবেজুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ও (২) সুমন মিয়া(২৪), পিতা- আহাদ মিয়া, সাং- রামেশ^র, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি’দ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো বাংলাদেশ মিডিয়াকে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।