শনিবার (১৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির টিলাগড়ের ভাটাটিকর এলাকা থেকে আসামি মো. সাদিকুর রহমান@ আজলা(২১), পিতা- মৃত সাজ্জাদুর রহমান, সাং- টিলাগড়, থানা- শাহপরান, এসএমপি-সিলেট’কে গেফতার করে তাঁর হেফাজত থেকে ১টি সচল কালো রংয়ের গুলি লোডেড রিভলবার জব্দ করেন র‌্যাব-২।

জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অস্ত্রধারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামি সাদিকুর রহমান@আজলা (২১)’র বিরুদ্ধে শাহপরাণ থানার মামলা নং-০৪, ধারা-১৪৩/১৪৯/১১৪/৩০২/১৪৪ দ.বি.- তাং- ১০/০১/২০১৮ জি.আর-০৪/১৮ বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং আসামী এই মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক ছিল।