রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেট জেলার ২৩নং ওয়ার্ড-এর মাছিমপুর এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্ষুদ্র-প্রয়াস’র উদ্যোগে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে প্রায় ৪৩০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করে জানিয়ে দেয়া হয়। ক্যাম্পেইনের উদ্ধোধন হয় শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় এবং শেষ হয় বিকেল ৪ ঘটিকায়। এতে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ মানতার কাজে নিয়োজিত থাকায় ‘ক্ষুদ্র-প্রয়াস’কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন।
প্রসঙ্গত, ‘সেবাই আমাদের আদর্শ’ স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে যাত্রা শুরু করা সংগঠনটি এর আগেও কিছু ব্যতিক্রমী কাজ করে আলোচনায় এসেছে। যার মধ্যে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সাহায্য ও শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান, শীতবস্ত্র বিতরণ, অসহায় রোগীদর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য এবং বিভিন্ন সময় অসহায়দের মাছে ত্রাণ বিতরণসহ নানা কার্যক্রম।
