সিলেট থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট আই নিউজ’এর সম্পাদক, বিশিষ্ট ছড়াকার ও সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের শয্যাশায়ী অসুস্থ বাবা প্রায় শতবর্ষী বিশিষ্ট ব্যবসায়ী ক্ষিতিন্দ্র মোহন রায় কে দেখতে গিয়েছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিলেটের খবর২৪.কম’র সম্পাদক গোলজার আহমদ হেলালসহ সাংবাদিকবৃন্দ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় সময় নগরীর চালিবন্দরস্থ বাসভবনে দেখতে যান সাংবাদিকরা ।এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দেবব্রত রায় দিপন, বাংলা news24ny’র সিলেট আঞ্চলিক অফিসের প্রধান সাংবাদিক ও সংগঠক মবরুর আহমদ সাজু, জাতীয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’র ক্রাইম রিপোর্টার এম এ হান্নান চৌধুরী সহ অনেকে।

এ সময় তারা দিপনের অসুস্থ পিতার সাথে কথা বলেন এবং তাঁর শারিরিক অবস্থার খোঁজ খবর নেন ।তারা তাঁর আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেন।