মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নে নূরে মোহাম্মদীয়া ফাউন্ডেসন অব সরাবপুরের উদ্যোগে শুক্রবার (১৮ ডিসেম্বর) বাদ জুম্মা সরকারবাজার আল মাহবুব কমিউনিটি সেন্টারে কোরআনে হাফেজদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি পারভেজ আহমদের পরিচালনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান (ভিপি) মিজানুর রহমান মিজান
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনুমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল হক, এমদাদ হোসেন জুনু, হযরত মাওলানা মীর জসিম উদ্দিন যুক্তিবাদী,হযরত মাওলানা আজাদুর রহমান আজাদ,এডভোকেট নেপুর আলী, শাহ আলম, আব্দুর নূর, কয়েছ মিয়া,
আতাউর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, সুলতান মিয়া, সভাপতি, সরকারবাজার সিএনজি গ্রুফ পরিচালনা কমিটি , শেখ সাহেদ, রিপন মিয়া, আল আমিন কবির সোহাগ,জায়েদ আহমেদ, সাহাদত হোসেন,হাসান আহমেদ, নূরে মোহাম্মদীয়া ফাউন্ডেশন অব সরাবপুরের সাধারণ সম্পাদক সাজান আহমেদ, অর্থ সম্পাদক সুমন আহমেদ, অয়ন আহমেদ,লেফাছ আহমেদ,রুমন আহমেদ,আজাদ আহমেদ,
জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
