গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট থানার সালুটিকর এলাকা থেকে চাঁদাবাজ তুহিন (২৭), পিতা- মো. আলম মিয়া, সাং- হাজীপাড়া, থানা- এয়ারপোর্ট এসএমপি সিলেট‘কে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় এফ আই আর নং- ৪৭/৩৪৪ তারিখ-১৯/১১/২০২০ ইং, ধারাঃ-১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এসএমপি সিলেট জেলার জালালাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মদিনা মার্কেট এলাকা থেকে মাদক কারবারি শফিকুর রহমান @শফিক (৪৭), পিতা- মোবাশ্বের আলী, সাং- মরজাদ, থানা- ছাতক, জেলা-সুনামগঞ্জ’কে আটক করে এবং তার হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।