মহান বিজয় দিবস উপলক্ষে পথ শিশু সংগঠন বাংলার নাট্যলোক কর্তৃক মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে হত দরিদ্র ১০০ জন পথ শিশুদের মাঝে বুধবার (১৬ ডিসেম্বর) পৌরসভার সম্মূখে।
সংগঠনের সভাপতি দুরুদ আহমদের সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহির হুসেনের পরিচালনায়, এ সময় উপস্তিত ছিলেন, বকসি ইকবাল আহমেদ সিনিয়র সাংবাদিক আবু তাহের, এড নুরুল ইসলাম শেফুল সহ সভাপতি মৌলভীবাজর প্রেসক্লাব, জেলা যুব কল্যাণ সংস্হা মৌলভীবাজরের প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিম, মো: হাফিজুল ইসলাম খান, মোটরযান পরিদর্শক বিআরটিএ, সাংবাদিক মামুনুর রশিদ মসু চৌধুরী, মনু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সুহেল, নতুন কুঁড়ির মেলা সভাপতি ইকবাল হু্সেন রিংকু, চিলেকূটার পরিচালক জাকির হুসেন, সমাজ সেবক শেখ ফয়েজ আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবেল খান সহ প্রমুখ।
