মহান বিজয় দিবস উপলক্ষে এস.এস.সি সিলেট ডিভিশনের নেতৃবৃন্দের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ৭১ এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন-এইচ. আর শাকিল, এম.ডি.এইচ রুবেল,সুহেল আহম রিপন, এস.এম শাহিন, সাজু কোয়াজী, কামরুজ্জামান জামান, ফয়জুন নূর জাকী, নজরুল ইসলাম, মনোয়ার হোসেন সহ সিলেট বিভাগের-৯৯ এর অসংখ্যা শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি যোদ্ধাপরাধিদের দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
