মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা সহ দেশবাসীকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না নাজমুল হেনা।
তামান্না নাজমুল হেনা বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন– ‘বিনম্র শ্রদ্ধা সকল মুক্তিযোদ্ধাদের প্রতি’ বিজয়ের এই দিনে আমি অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ গভীর শ্রদ্ধা নিবেদন করি সেই সব বীর সেনানীদের যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে অবতীর্ণ হয়েছিলেন সর্বাত্বক ত্যাগের লড়াইয়ে।
তিনি আরো বলেন, এই বিজয়ের সাথে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগময় স্মৃতি। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন অথবা অংশ নিয়েছেন। গোটা বিজয়ের মাসই তাদের কাছে একটি পরম পাওয়ার মাস। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে।
দলের সর্বস্তরের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে দেশবাসী বিজয় ও মুক্তির আনন্দে উল্লসিত হবে। ভালোবাসায় উজ্জীবিত ও শোকে মুহ্যমান হয়ে শ্রদ্ধা জানাবে অগণিত মুক্তিযোদ্ধাকে। নানা আয়োজনে সবার চেতনায় অনুরণিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধাবনত ভালোবাসা।
