মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটসহ দেশ ও বিশ্ববাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ‘মা-কোম্পানী’র প্রতিষ্ঠাতা মালিক ও ‘দৈনিক বাংলাদেশ মিডিয়া’ পত্রিকার প্রধান সম্পাদক এবং জাতীয় পার্টির নেতা মোঃ আলী হোসেন সরকার।
এক শুভেচ্ছা বার্তায় মোঃ আলী হোসেন সরকার বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবগাঁথা দিন ১৬ ডিসেম্বর। বাঙালির নিজস্ব জাতিসত্ত্বার উন্মেষের দিন। এদিনেই মহান স্বাধীনতাযুদ্ধে বিজয় সূচিত হয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। মহান বিজয় দিবসের এই শুভক্ষণে আমার প্রাণপ্রিয় দেশ ও বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জাপা নেতা আরো বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তবে তা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর আহ্বানে ও নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় চুড়ান্ত বিজয়।
আমি আজ বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অপরিসীম ত্যাগ ও আপোষহীন নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামের একটি রাষ্ট্র।
