রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোড় ৬টা থেকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে ২১ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ২৯৪ গ্রাম ১১৪ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ১৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।