সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক দানশীল ব্যক্তি ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জনাব মোঃ আমজাদ আলী (শফিক মিয়া)র নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।
জগন্নাথপুর বাজার, সি এ মার্কেট , জগন্নাথপুর ৬নং ওয়ার্ড মন্দির বাড়ি, ডাক বাংলা রোড, হাবিবপুর, হসপিটাল পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন।
নির্বাচনী প্রচারণা কালে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনির সাথে ছিলেন, উপজেলা শ্রমিকলীগ নেতা বিশ্ববৈদ্য, পৌর যুবলীগ নেতা লুৎফুর রহমান খেলু, সমাজ সেবক মোঃ শাহ আলম প্রমুখ।
