সিলেট জেলার জকিগঞ্জ এলাকার শাহবাগ ত্রিমুখীতে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে ইয়াবা ৯৫৫ পিস, মোবাইল ১টি জব্দসহ ইয়াবা কারবারি রফিক (৫২), পিতা- মৃত সুরুজ আলী, সাং- দুওলীপাড়া, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট’কে গেফতার করেন।

জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।