গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন মাধবপুর এলাকায় শনিবার (১২ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবারসহ একজন অবৈধ অস্ত্র কারবারি ফয়জুর রহমান (৩৮), পিতা- মৃত আব্দুস ছাত্তার, সাং- হরিষপুর, মুক্তিরগাঁও, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ’কে গ্রেফতার করেন র্যাব-৯। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অবৈধ অস্ত্র কারবারি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। জব্দকৃত বিদেশি অস্ত্রসহ ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা চৌমুহনি এলাকা থেকে ৩ কেজি ৫০০গ্রাম গাঁজা, ২টি মোবাইল জব্দসহ মাদক কারবারি এনাম হাসান(২৪), পিতা- আজমান মিয়া, সাং- লাদিয়া, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করেন র্যাব। জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, মৌলভীবাজার জেলার রাজনগর থানার কদমহাটা বাজারে চোরাচালানকারি কাপ্তান মিয়া (৩৮) পিতা-মৃত লেবু মিয়া, সাং- কদমহাটা, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার’কে গ্রেফতার করে তার হেফাজত থেকে ভারতীয় ১,০১,০০০ শলাকা পাতার বিড়ি জব্দ করেন। জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট গ্রেফতারকৃত চোরাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকা থেকে মাদক কারবারি আব্দুর রহমান (২০), পিতা- মৃত তাহের মিয়া, সাং- কাশিপুর, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জ’কে আটক করে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা জব্দ করেন। জব্দকৃত আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়গুলো বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
