চলতি বছর গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে সুশান্ত সিং রাজপুত-অভিনীত দিল বেচারা সিনেমা। গুগলের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২০-এ ভারতে ট্রেন্ডিং চার্টের শীর্ষে রয়েছে প্রথম দশটি সর্বাধিক সার্চ হওয়া ছবির তালিকায় দিল বেচারা ছাড়াও রয়েছে অজয় দেবগনের তানাজি, অক্ষয় কুমারের লক্ষ্মী, অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো।

গত বছরের নভেম্বরে দিল বেচারা সিনেমার গানের প্রিমিয়ার হয়েছিল । এর কয়েক মাস পরেই অভিনেতা সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর মুম্বাইয়ের বাড়িতে। মুকেশ ছাবড়ার পরিচালিত এই ছবিতে সুশান্তের সহ-অভিনেত্রী ছিলেন সঞ্জনা সংঘি। দ্য ফল্ট ইন আওয়ার স্টারস নামের একটি উপন্যাসের গল্প নিয়েই তৈরি এই সিনেমা। মহামারির জেরে, মুক্তি পেতে দেরি হচ্ছিল সিনেমাটির।

জানুয়ারি মাসে, লকডাউনের আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা তানাজি। শিবাজির সেনাপ্রধানের জীবন নিয়ে তৈরি এই ছবি। এরপর আসে বিদ্যা বালান অভিনীত শকুন্তলা দেবী। গণিতের জিনিয়াস শকুন্তলা দেবীর জীবন নিয়ে তৈরি সিনেমাটি। গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল আগস্ট মাসে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এরপর সাদেক-২, বাঘি-৩। এরপর দর্শকমনে সাড়া জাগিয়েছে অমিতাভ বচ্চন অভিনীত গুলাবো সিতাবো।