আগামি ১৬ জানুয়ারী জগন্নাথপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে এক বিশাল নির্বাচনী জনসভা বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
গ্রামের প্রবীন বিশিষ্ট মুরব্বি হাজি সমছু মিয়ার সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় গ্রাম থেকে একজন যোগ্য মেয়র প্রার্থী দেয়ার দীর্ঘ আলোচনা- পর্যালোচনা করা হয়।
বৃহত্তর হবিবপুর গ্রামবাসী দল মত নির্বিশেষে গ্রাম থেকে একজন যোগ্য মেয়র প্রার্থী চাই এই দাবির পর বৃহত্তর হবিবপুর গ্রামবাসী একমত হয়ে সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তারকে হবিবপুর গ্রামবাসী স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তারের নাম সর্ব সম্মতি
ক্রমে ঘোষণা করা হয়।
বৃহত্তর হবিবপুর গ্রামবাসী পৌর নির্বাচনী সভায় গ্রামের সর্ব শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে দলমত নির্বিশেষে বৃহত্তর হবিবপুর গ্ৰাম বাসী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার কে গ্ৰামের সতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয় ।
