কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে টাউন হলে গিয়ে শেষ হয়।
এর আগে কৃষ্ণচূড়া চত্বরে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক এম এ কদ্দুস, সাংগঠনিক সম্পাদক কৃষিবীদ সামিউল আলম লিটন, শরীফ হাসান অনু , হালুয়াঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদসহ প্রসূখ।
