পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তীব্র শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অক্সিজেনের মাত্রা কমে গেছে। তবে উদ্বেগে কোন কারণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে প্রথমে উপমুখ্যমন্ত্রী এবং পরে দু’দফায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কলকাতার পাম এভিনিউতে তার বাসভবন। স্ত্রী এবং কন্যাকে নিয়ে সেখানেই তিনি থাকেন। ৭৬ বছর বয়স্ক প্রবীণ এই বামনেতা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন।
শ্বাসকষ্ট ছাড়াও চোখের সমস্যা রয়েছে তার। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার খোঁজ খবর রাখছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুদ্ধদেব ভট্টাচার্যের কোভিড পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তার পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নিবেন।
