মঙ্গলবার (৮ ডিসেম্বর) মৌলভীবাজার হানাদারমুক্ত দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি), স্থানীয় জনপ্রতিনিধিগণ,অনলাইন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
