মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন।

আজ ৮ ডিসেম্বর, মঙ্গলবার মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন করেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ,মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং অন্যান্য ব্যক্তিবর্গ।