হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার বাহুবল থানার মামলা নং-১১(৮)১৭ ধারা-১৪৩/ ১৪৪/ ৩৪১ / ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ১১৪/ ৩৪ পেনাল কোড এর হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হেলাল মিয়া(২৬)’কে আটক করেন র‌্যাব-৯।

আসামি হেলাল মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন পশ্চিম জয়পুর এলাকার খোরশেদ মিয়া’র ছেলে। পরবর্তীতে আসামিকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।