মৌলভীবাজারে লেখক ফোরামের আয়োজনে মাস্ক বিতরণ করা হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মৌলভীবাজার চৌমুহনা চত্বর ও কুসুমবাগ এলাকায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক বিতরণ করা হয়। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় মাস্ক বিতরণ করা হয়।
মৌলভীবাজার লেখক ফোরামের সভাপতি কলামিস্ট এডভোকেট মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও এডভোকেট দীপ্তেন্দু দাশ গুপ্ত (কাজল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক এডভোকেট মুজিবুর রহমান মুজিব উপদেষ্টা লেখক ফোরাম মৌলভীবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বকসি ইকবাল সভাপতি মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বেলাল তালুকদার দৈনিক মানব কন্ঠ জেলা প্রতিনিধি, দুরুদ আহমদ সম্পাদক দীপ্ত নিউজ, এম.এ রুমান আহমেদ সম্পাদক ও প্রকাশক দৈনিক মানব সমাজ লেখকসহ গণমাধ্যম কর্মীরা।
